জামায়াতের সমালোচনায় হেফাজত আমির

জামায়াতের সমালোচনায় করলেন হেফাজত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ফের কঠোর অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শানে রিসালাত সম্মেলন-এ তিনি দল হিসেবে জামায়াত ও এর নেতৃত্বের তীব্র সমালোচনা করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

হাটহাজারী উপজেলা হেফাজতের আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাবুনগরী বলেন, “কুফরি প্রতিষ্ঠা রোধে আগামী নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজাকে এক বলে, তারা কি ইসলামের অনুসারী?

আরো পড়ুন : গণতন্ত্র উত্তরণে বিশ্বের সমর্থন পেয়েছে বাংলাদেশ: মির্জা ফখরুল

তিনি আরও বলেন, “নবী-রাসুলদের দেখানো সঠিক পথে চলতে হবে। সাহাবায়ে কেরামই সত্যের মাপকাঠি, তাদের পথই সোজা পথ।”

জামায়াতবিরোধী এ মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চট্টগ্রাম নগর জামায়াতের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগেও জামায়াতকে আক্রমণ করে বক্তব্য দিয়েছিলেন হেফাজত আমির। গত ৪ আগস্ট নাজিরহাটে আয়োজিত এক সভায় তিনি জামায়াতকে “ভণ্ড দল” আখ্যায়িত করে বলেন, “তারা মদিনার ইসলাম নয়, মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।”

ফটিকছড়িতে ওলামা মাশায়েখদের উদ্যোগে আয়োজিত আরেক সভায়ও তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, “জামায়াতকে আমরা ইসলামী দল মনে করি না। তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।”

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

 

No comments

Powered by Blogger.