বজ্রপাত থেকে প্রাণহানি রোধে ২০০ তালের চারা রোপণ করেছে পুলিশ বাহিনী

বজ্রপাত থেকে প্রাণহানি রোধে ২০০ তালের চারা রোপণ করেছে পুলিশ বাহিনী

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে তালের চারা রোপণ করল হাইওয়ে পুলিশ

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে হাইওয়ে পুলিশের উদ্যোগে ২০০ তালের চারা রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঝিনাইদহ-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের সাধুহাটি থেকে দশমাইল বাজার পর্যন্ত সড়কের দুই পাশে এসব চারা রোপণ করা হয়।

হাইওয়ে পুলিশ জানায়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ু দূষণ হ্রাস এবং বজ্রপাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা। পাশাপাশি সড়ক পথে চলাচলকারী মানুষের জন্য আরও নিরাপদ ও সবুজ পরিবেশ সৃষ্টি করাও এর একটি লক্ষ্য।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “গাছ রোপণের মাধ্যমে শুধু পরিবেশ নয়, সমাজের প্রতিও দায়িত্ববোধ জাগ্রত হবে। এটি মানুষের মধ্যে সচেতনতা তৈরির একটি সামাজিক উদ্যোগ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

হাইওয়ে পুলিশের সদস্যরা ওসি মৃত্যুঞ্জয়ের নেতৃত্বে এই উদ্যোগের অংশ হিসাবে তাল গাছের চারা রোপণ করেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, তাল গাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ফলজ গাছও রোপণ করা হয়েছে, যাতে সামনের দিনগুলোতে স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা এর সুফল পেতে পারে।

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ‘আমরা শুধু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নই, আমাদের দায়িত্ব রয়েছে পরিবেশ রক্ষাতেও। আমি আশা করি, এই উদ্যোগটি এলাকাবাসী এবং অন্যান্য সেবা সংস্থাগুলো ইতিবাচক হিসাবে গ্রহণ করে পরিবেশ রক্ষায় তারাও ভূমিকা রাখবে।

নওগাঁর সাবেক এমপি ফারুক ঢাকায় গ্রেপ্তার

বজ্রপাত থেকে প্রাণহানি রোধে ২০০ তালের চারা রোপণ করেছে পুলিশ বাহিনী  বজ্রপাত প্রতিরোধ,তালের চারা রোপণ,হাইওয়ে পুলিশ,ঝিনাইদহচুয়াডাঙ্গামহাসড়কচাঁদপুর,হাজীগঞ্জ আজকের খবর, সর্বশেষ সংবাদ,ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর

তিনি আরও বলেন, “এটি শুধু পরিবেশ রক্ষার উদ্যোগ নয়, বরং ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের সদস্যদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।”

স্থানীয় বাসিন্দারাও হাইওয়ে পুলিশের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এমন কার্যক্রম শুধু পরিবেশের উপকারই করবে না, বরং এলাকার প্রাকৃতিক সৌন্দর্যও বৃদ্ধি করবে। পাশাপাশি তালগাছগুলো বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, গাছের প্রতি এমন ভালোবাসা ও দায়িত্ববোধ সমাজে পরিবেশ সচেতনতা বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ার অনুপ্রেরণা দেবে।


 

No comments

Powered by Blogger.