উপদেষ্টাদের কল রেকর্ড কারও কাছে থাকা বেআইনি ও ব্ল্যাকমেইলিং : রিজভী

উপদেষ্টাদের কল রেকর্ড কারও কাছে থাকা বেআইনি ও ব্ল্যাকমেইলিং  রিজভী, বিএনপি, চিকিৎসা, তারেক রহমান, বেআইনি, ব্রেকিং নিউজ, আজকের খবর, ভাইরাল নিউজ,

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, উপদেষ্টাদের কল রেকর্ড কোনো ব্যক্তির কাছে থাকা সম্পূর্ণ বেআইনি এবং এটি স্পষ্ট ব্ল্যাকমেইলিং।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর কামরাঙ্গীরচরে অসুস্থ শিশু হুনাইফার চিকিৎসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, একজন ইসলামিক দলের নেতা বলেছেন, তার কাছে উপদেষ্টাদের কল রেকর্ড আছে এবং তা ফাঁস করবেন—প্রশ্ন হলো, এসব তথ্য তার হাতে গেল কীভাবে?

তিনি আরও বলেন, “আমরা এখন একটি জটিল সময় পার করছি। ফ্যাসিস্টদের বিদায়ের পর মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য, যেখানে কেউ চিকিৎসা-বঞ্চিত হবে না।

জুলাই সনদ প্রসঙ্গে রিজভী বলেন, যখন রাজনৈতিক দলগুলো ঐক্যের পথে, তখন গণভোট বা নোট অব ডিসেন্ট নিয়ে অযথা বিতর্ক সৃষ্টি করা জনগণ ভালোভাবে নিচ্ছে না। এতে গণতন্ত্রের পথে বিলম্ব হচ্ছে, যা কেবল ফ্যাসিস্ট গোষ্ঠীকেই লাভবান করবে।

তিনি আশা প্রকাশ করেন, শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ বাস্তবায়ন স্বাক্ষর অনুষ্ঠানে সব রাজনৈতিক দল একত্রিত হবে।

আরো পড়ুন: শর্ত পূরণ না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি, নাহিদ ইসলাম

No comments

Powered by Blogger.