অনেক উপদেষ্টা সেফ এক্সিটের পথ খুঁজছেন : নাহিদ ইসলাম

 

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের পথ খুঁজছেন  নাহিদ ইসলাম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেক উপদেষ্টাই এখন নিজেদের নিরাপদ বহির্গমন বা *সেফ এক্সিট*–এর কথা ভাবছেন। কেউ কেউ ইতোমধ্যে নিজের আখের গুছিয়ে ফেলেছেন। তাঁর মতে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি অন্ধবিশ্বাস ছিল গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক উপদেষ্টা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন। অথচ উপদেষ্টাদের নিয়োগে ছাত্র ও জনতার আন্দোলনই ছিল প্রধান ভূমিকা রাখার শক্তি। সেই অবদান ভুলে গিয়ে কয়েকজন রাজনৈতিক স্বার্থে জড়িয়েছে।”

নাহিদ আরও বলেন, “আমরা যাদের উপদেষ্টা হিসেবে বিশ্বাস করেছি, অনেক ক্ষেত্রে সেটাই ভুল ছিল। ছাত্র নেতৃত্বকে আরও শক্তিশালী করা উচিত ছিল। নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর ওপর অতিরিক্ত আস্থা রেখে আমরা প্রতারিত হয়েছি।”

আরো পড়ুন : প্রধান উপদেষ্টা ও এক ওসিকে হত্যার হুমকি - যুবলীগ নেতা

তিনি সতর্ক করে বলেন, “গণঅভ্যুত্থানের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, সময় এলে তাদের নাম প্রকাশ করা হবে।”

নাহিদ ইসলামের মতে, “সরকারে ছাত্রদের অংশগ্রহণ না থাকলে এই সরকার তিন মাসও টিকত না। প্রথম ছয় মাসে একাধিকবার প্রতিবিপ্লবের চেষ্টা হয়েছিল। যদি রাজনৈতিক দলগুলো নাগরিক সরকার গঠনে ঐকমত্যে পৌঁছাত, তবে এই দায় ছাত্রদের কাঁধে পড়ত না।”

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন



No comments

Powered by Blogger.