শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, নিরাপত্তার জন্য বিমান সরিয়ে নেওয়া হচ্ছে

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড, নিরাপত্তার জন্য বিমান সরিয়ে নেওয়া হচ্ছে শাহজালাল বিমানবন্দরে আগুন, আজকের খবর, সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, নির্বাচনের খবর, ভাইরাল নিউজ, সামাজিক যোগাযোগমাধ্যমের খবর, আজকের সংবাদ আপডেট, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর,

শাহজালাল বিমানবন্দরে আগুন। ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সম্ভাব্য ক্ষতি এড়াতে হ্যাঙ্গারে থাকা বিমানগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। বিমানগুলো টেনে আগুনের উৎস থেকে দূরে নেওয়ার কাজ চলছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।


আরো পড়ুন

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে আরো ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুনের উৎস শনাক্তে কাজ চলছে এবং আশপাশের এলাকা নিরাপত্তাবেষ্টনীতে রাখা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।


No comments

Powered by Blogger.