বিয়েতে আপত্তি করায় দ্বিতীয় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ

 

প্রেমিকাকে বিয়েতে আপত্তি, দ্বিতীয় স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্ত্রীকে পুড়িয়ে হত্যা,আজকের খবর সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ,বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর
সংগৃহীত ছবি

 ভারতের বিহারে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রেমিকাকে বিয়ে করতে চাওয়ায় দ্বিতীয় স্ত্রীর আপত্তির জেরে স্বামী নিজের স্ত্রীকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।


শনিবার স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এনডিটিভি জানায়, ওই ব্যক্তি তার প্রেমিকার সঙ্গে নতুন করে বিয়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু তার দ্বিতীয় স্ত্রী এতে রাজি ছিলেন না এবং বিষয়টি নিয়ে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বামী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন, এতে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয় পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে। ঘটনার তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য জানতে পুলিশ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ন্যায়বিচারের দাবিতে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।

ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায় এক নারীর হত্যার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জেলার এক গ্রামের বাসিন্দা বিকাশ কুমার প্রায় পাঁচ বছর আগে সুনিতা দেবী নামের এক নারীকে বিয়ে করেন।

সুনিতার বাবার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, বিয়ের পর তারা জানতে পারেন— বিকাশ কুমারের আগেও একটি বিয়ে হয়েছিল, যার সঙ্গে তার আইনি বিচ্ছেদ হয়নি। বিষয়টি জানার পরও বিকাশের পরিবার সুনিতাকে বুঝিয়ে ঘরে তুলে নেয়।

বিয়ের পর সুনিতা দুই সন্তানের জন্ম দেন। তবে জন্মের পরপরই দুই সন্তানই মারা যায়। এই ঘটনাগুলো তাদের দাম্পত্য জীবনে গভীর প্রভাব ফেলে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সন্তানদের মৃত্যুর পর প্রেমিকাকে বিয়ের কথা বলতে থাকেন বিকাশ। এ নিয়ে সুনিতার সঙ্গে ঘন ঘন ঝগড়া হয় তার, যার জেরে বাবার বাড়িতে চলে যান এ নারী।

গত মাসে দুর্গাপূজা শুরুর আগে শ্বশুরবাড়িতে গিয়ে সুনিতাকে ফিরে আসতে বলেন বিকাশ। তার কথামতো শ্বশুরবাড়িতে যান গৃহবধূ।

নারীর ভাই জানান, শনিবার দুপুর ১টার দিকে সুনিতা ফোন করে জানান যে, তার স্বামী বিকাশ তার ওপর পেট্রল ঢেলে বাড়ির আঙিনায় আটকে রেখেছেন। এরপর বিকাশ রান্নার গ্যাসের স্টোভ চালু করে তাতে ম্যাচের কাঠি নিক্ষেপ করেন।

এক কর্মকর্তা বলেন, ফোনে পরিবারকে সুনিতা জানিয়েছিলেন, তিনি আর বাঁচবেন না। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।

সুনিতার বাবার বাড়ির লোকজন শ্বশুরবাড়িতে পৌঁছালে দেখেন, বিকাশের পরিবার গৃহবধূর মরদেহ দাহ করার প্রস্তুতি নিচ্ছে।

সুনিতার পরিবারের লোকজনকে দেখে তারা পালিয়ে যায়।

দুপুরের মধ্যে ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

স্থানীয় থানার স্টেশন হাউস অফিসার অনিল কুমার পান্ডে জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। একটি টিম ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে নারীর মরদেহ ইতিমধ্যে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হত্যাকাণ্ডের শিকার নারীর শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছে বলে জানান তিনি।

আরো পড়ুন: বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় ব্যয় করবে : শামা ওবায়েদ

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.