ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

 

ঢাকায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা

রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতা–কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০), তুরাগ থানা আওয়ামী লীগের কর্মী আবু সাইদ (৪২), জাতীয় শ্রমিক লীগের কমলাপুর শাখার সদস্যসচিব মাসুদ পারভেজ (৪৭), বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম (৪৮), মহানগর উত্তর ছাত্রলীগের সহসম্পাদক খাজা টিপু ফরহাদ (৩০), মহানগর উত্তর ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল হোসেন মৃধা (৩৭) এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য সাগর হাসান (৩২)

ডিবির বিভিন্ন বিভাগ রাজধানীর পল্টন, তুরাগ, মতিঝিল, নয়াবাজার, মিরপুর, দারুসসালাম ও মোহাম্মদপুরের বসিলা এলাকায় আলাদা অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। ডিএমপি জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

No comments

Powered by Blogger.