সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য : এম সাখাওয়াত হোসেন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য  উপদেষ্টা সাখাওয়াত, নির্বাচন, নির্বাচন কমিশন, সাংবাদিক, ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর,

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীতে নির্বাচন কমিশনের (ইসি) সাংবাদিকদের জন্য প্রণীত বিধিমালা ও নির্বাচনী সংবাদ কাভারেজের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত অংশীজন সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাইলে নির্বাচন কমিশনকে অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

তিনি আরও বলেন, ২০০৮ সালের পর থেকে বহু ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। অনেক তরুণ জানেই না, ভোট দেওয়ার প্রক্রিয়া কী। সংখ্যাগরিষ্ঠ ভোটারকে বাদ দিয়ে একজন ব্যক্তি দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন—এর দায় শুধু আওয়ামী লীগের নয়, এটি গোটা জাতির, মন্তব্য করেন তিনি।

সাবেক নির্বাচন কমিশনার হিসেবে অভিজ্ঞতার আলোকে তিনি বলেন, সরকার যেমনভাবে নির্বাচন চায়, কমিশনের অবস্থানও অনেক সময় তেমনই দেখা যায়। তাই কমিশনের উচিত হবে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা বৈঠক করা। একইসঙ্গে সবার পরিষ্কার ধারণা থাকা জরুরি—ভোটকেন্দ্র আর ভোটকক্ষ এক নয়।

এদিকে, চট্টগ্রামে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা নিশ্চিত করা।

শনিবার (১১ অক্টোবর) নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, কোনো কেন্দ্রে সামান্যতম অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে সঙ্গে সঙ্গে সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

তিনি আরও জানান, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে পূর্ণ দায়িত্ব ও ক্ষমতা দেওয়া হবে, যাতে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, মনে রাখতে হবে—প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের অনেকেই স্কুলশিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তাই প্রশিক্ষণ এমনভাবে দিতে হবে, যেন তারা আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

আরো পড়ুন: নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : সিইসি নাসির উদ্দিন

তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচনে মাঠপর্যায়ের কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নির্বাচন কমিশন একটি জরুরি সেল (ইমার্জেন্সি সেল) গঠন করবে, যা তাৎক্ষণিকভাবে যেকোনো অভিযোগ বা ঘটনায় ব্যবস্থা নেবে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য : উপদেষ্টা সাখাওয়াত, নির্বাচন, নির্বাচন কমিশন, সাংবাদিক, ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর, 

No comments

Powered by Blogger.