নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল

 

নির্বাচনে অংশ নিতে পারবেন না শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, মামলা, নির্বাচনের অযোগ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আইন সংশোধনের মাধ্যমে নতুন বিধান অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন।

এরই ধারাবাহিকতায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়ায় তারা নির্বাচনের অযোগ্য হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি শুধু সংসদ সদস্যই নন, কোনো স্থানীয় সরকার সংস্থার প্রতিনিধি বা সরকারি চাকরিতেও থাকতে পারবেন না।

আরো পড়ুন : সাবের হোসেনের সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করেন ৩ রাষ্ট্রদূত

তবে ট্রাইব্যুনালে যদি কেউ খালাস বা অব্যাহতি পান, তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ এখন শেষ পর্যায়ে রয়েছে, ফলে তাদের নির্বাচনে অংশগ্রহণের পথ কার্যত বন্ধ হয়ে গেছে।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন

No comments

Powered by Blogger.