ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই: প্রেস সচিব

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই প্রেস সচিব, প্রেস সচিব, নির্বাচন, প্রধান উপদেষ্টা, মতবিনিময় সভা,  ব্রেকিং নিউজ, বাংলাদেশ খবর, আজকের প্রধান খবর,

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো ধরনের সংশয় বা অনিশ্চয়তা নেই। সব বাধা-বিপত্তি কাটিয়ে দেশ এখন একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন,

অনেক বছর পর আমরা সত্যিকারের একটি নির্বাচন দেখতে যাচ্ছি। গত ১৬ বছর দেশের মানুষ ভুয়া নির্বাচনের সাক্ষী হয়েছে। এবার হবে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন।

তিনি জানান, সারাদেশে ইতোমধ্যে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে।

জামালপুর, হালুয়াঘাটসহ বিভিন্ন স্থানে নেতাদের পোস্টার টাঙানো শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা করছে। দুই-তিন সপ্তাহের মধ্যে সব দলের প্রার্থীর নাম ঘোষণা হলে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে, বলেন তিনি।

প্রেস সচিব আরও জানান, ‘জুলাই সনদ’ নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য হয়েছে।

আগামী ১৫ অক্টোবর সব দল আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে, যোগ করেন তিনি।

এ সময় তিনি আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি প্রসঙ্গেও বক্তব্য দেন। জানান,

শহিদুল আলম ইসরায়েল থেকে বিমানে ইস্তাম্বুলের পথে আছেন। বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাকে গ্রহণের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন। তার নিরাপদ ফেরত নিশ্চিত করতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

তিনি আরও জানান, শহিদুল আলমের মুক্তিতে সহযোগিতা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন।

আরো পড়ুন: ধানের শীষ নিয়ে টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের

সভায় ময়মনসিংহ প্রেস ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আইয়ুব আলী সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন


No comments

Powered by Blogger.