ড. ইউনূস, ট্রাম্প ও শাহবাজকে ‘অসুর’ রূপে ফুটিয়ে তোলা হলো পশ্চিমবঙ্গের পূজামণ্ডপে
ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুরে দুটি দুর্গাপূজার মণ্ডপ বিতর্কিত প্রতিমার জন্য আলোচনায় এসেছে। এসব মণ্ডপে অসুর বা রাক্ষস চরিত্রে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি তাদের মণ্ডপে অসুর চরিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিমূর্তি ব্যবহার করেছে।
কমিটির মুখপাত্র জানান, ট্রাম্প প্রশাসনের কঠোর বাণিজ্য নীতি ও কঠিন ভিসা ব্যবস্থার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অসুর হিসেবে দেখানো হয়েছে। তিনি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বন্ধু ভাবতেন, কিন্তু ট্রাম্প তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাই তাকে অসুর চরিত্রে প্রতিমা করা হয়েছে।”
অন্যদিকে, খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মণ্ডপে অসুর হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসকে। এই দুই মণ্ডপ ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
খাগড়া শ্মশানঘাট মণ্ডপে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিচ্ছিন্ন মাথাও প্রতিমায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মণ্ডপের প্রতিপাদ্য ‘ধ্বংস’, যা জাতির প্রতি হুমকি দূর করার প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এই প্রতিমাগুলো মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিছু দর্শনার্থী এটিকে সাহসী রাজনৈতিক বিবৃতি হিসেবে দেখছেন, আবার অনেকে বিতর্কিত ও বিতর্কিত হিসেবে মন্তব্য করেছেন।
আবার অনেকে একটি ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনাকে অনুপযুক্ত বলে মনে করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে বিতর্ক চলছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা ঠিক নয়। পূজা কোনো তামাশা নয়।’
আরো পড়ুন: দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে তারেক রহমানের ভিডিও বার্তা
এই বিতর্ক সত্ত্বেও মণ্ডপ দুটিতে প্রচুর ভিড় দেখা গেছে।
বহরমপুরের দুর্গাপূজার মণ্ডপে রাজনৈতিক ব্যক্তিত্বদের ‘অসুর’ রূপে প্রদর্শনের ঘটনা ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার বিষয়কেও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, মণ্ডপের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক বার্তা প্রদর্শনের পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের সূক্ষ্ম ইঙ্গিতও ফুটিয়ে তোলা হয়েছে।
Janatar Voice জনতার ভয়েস খবর পেতে ফেসবুক পেইজ ফলো করুন
.png)

No comments