ফ্যাসিবাদের দালাল গণমাধ্যম টিকে থাকার যোগ্য নয়- রিজভী

ফ্যাসিবাদের দালাল গণমাধ্যম টিকে থাকার যোগ্য নয়- রিজভী

ফ্যাসিবাদের দালাল গণমাধ্যম টিকে থাকার যোগ্য নয়- রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। কিন্তু গত দেড় যুগ ধরে দেশে ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করে ভিন্নমতকে স্তব্ধ করে রাখা হয়েছে। যে সব গণমাধ্যম এই শাসনের দালালি করেছে, গুম-খুনের সাফাই গেয়েছে— তাদের টিকে থাকার কোনো অধিকার নেই।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে দৈনিক বার্তা-র অনলাইন ও মাল্টিমিডিয়া উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এমন সময়ে একটি দায়িত্বশীল পত্রিকার প্রয়োজনীয়তা আরও বাড়ে। গণমাধ্যমের কণ্ঠস্বর ক্ষীণ হলেও অন্তত সত্য বলার জন্য একটি ক্ষেত্র থাকা জরুরি।”

সরকারের সমালোচনা করে রিজভী অভিযোগ করেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিটি গুম-খুন আড়াল করেছে। ভিন্নমতের মানুষকে ‘জঙ্গি’ আখ্যা দিয়ে দমন করা হয়েছে। আন্দোলন দমন করতে শেখ হাসিনা হেলিকপ্টার থেকে বোমা হামলার পরামর্শ দিয়েছেন, আর তার নিরাপত্তা উপদেষ্টা আন্দোলনকারীদের হত্যার প্রস্তাব করেছিলেন।”

ইতিহাস টেনে তিনি বলেন, “নাৎসি জার্মানি কিংবা ফ্যাসিবাদী ইতালিতে দালাল মিডিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর টিকে থাকতে পারেনি। একইভাবে বাংলাদেশেও গণতন্ত্রবিরোধী শক্তির পক্ষে থাকা মিডিয়ার প্রয়োজন নেই।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গেও তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, “ডাকসুর ব্যালট পেপার নীলক্ষেতে ছাপা হচ্ছে— এ ধারণা অমূলক নয়। অথচ প্রধান রিটার্নিং কর্মকর্তা আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। এটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদার জন্য ক্ষতিকর।”

রিজভী আরও বলেন, “গণমাধ্যমের কাজ হলো সত্যকে তুলে ধরা, শাসকের বন্দনা নয়। বিবেকবান সাংবাদিক জাতির বিবেকের প্রতিনিধি।”

অনুষ্ঠানে তিনি সম্পাদক মাহমুদ আনোয়ারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, দৈনিক বার্তা কে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলার জন্য। 

দেশে গোপন স্বৈরশাসন মাথাচাড়া দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


No comments

Powered by Blogger.